আমাদের সম্পর্কে
আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ্।
শিক্ষার্থীর সুপ্ত প্রতিভার উন্মেষ, প্রকৃত জ্ঞান ও চেতনার বিকাশ সাধনের লক্ষ্যে “দ্য স্কলারস্ ইনস্টিটিউট” যে পথ চলা শুরু করেছিল অদ্যাবধি নবম বর্ষে পদার্পণ করেছে এবং সেই যাত্রায় দৃঢ় রয়েছে। আমরা অত্যন্ত সানন্দ চিত্তে জানাচ্ছি যে, অগ্রযাত্রাকে আরও যথাযথ ও সাবলীল করতে অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের প্রয়োজনীয়তার কথা বিবেচনা করে ইনস্টিটিউট ২০২৪ শিক্ষাবর্ষে আবাসিক (ছাত্র ও ছাত্রীদের পৃথক হোস্টেল), ডে-বোর্ডিং ও অনাবাসিক তিনটি স্তরে সাজানো হয়েছে। আমরা ছাত্র-ছাত্রীদের জন্য দ্বীনি পরিবেশে হোস্টেলের ব্যবস্থাপনায় আক্বিদা, আমল এবং আখলাক সহ সব বিষয়ের উপর সমান ভাবে গুরুত্বারোপ করতে অবিচল।
প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য
- আধুনিক শিক্ষা ও ইসলামী শিক্ষার মেলবন্ধন সৃষ্টি করা।
- ইসলামী মূল্যবোধ জাগ্রত করা।
- সঠিক জ্ঞান অর্জন ও সুপ্ত প্রতিভার বিকাশ সাধনের পরিবেশ তৈরী করা।
- সমাজ, দেশ ও জাতির যোগ্য ব্যক্তিত্ব সম্পন্ন নাগরিক গড়ে তোলা।
- সহপাঠ্যক্রমিক কার্যাবলীর মাধ্যমে মানসিক ও দৈহিক বিকাশ সাধন করা।
- সুসংস্কৃতি প্রসারে গঠন মূলক ভূমিকা গ্রহণ।
- শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, কারিগরী বিদ্যা, গবেষণার কাজে উৎসাহিত করা।
- শিক্ষার্থীর মধ্যে নৈতিক ও চারিত্রিক গুণাবলী সৃষ্টি করা।
- বিভিন্ন পরীক্ষার মাধ্যমে (পার্বিক) শিক্ষার্থীর মেধা ও ব্যক্তিত্বের বিকাশ সাধনে পর্যালোচনা ও মূল্যায়ণ করা।
- জ্ঞান ও শিক্ষণের আধুনিক পন্থা গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীর জ্ঞান ও মননের বিকাশ সাধন।
Notice Board
সভাপতির বার্তা
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
শিক্ষা একটি মহামূল্যবান সম্পদ। মানবজাতির উন্নতির জন্য শিক্ষা অর্জন অপরিহার্য। মানবজাতির সৃষ্টি কর্তা মহান আল্লাহ আমাদের জীবন বিধান হিসাবে পবিত্র কিতাব আল কুরআন অবতীর্ণ করেছেন। শিক্ষার বিষয়ে স্বয়ং মহান আল্লাহ তাঁর পাঠানো জীবন বিধান পবিত্র কুরআনে উল্লেখ করেছেন। সূরা আল আলাকে মহান আল্লাহ বলেছেন “পড়ো তোমার রবের নাম সহকারে। যিনি সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টি করেছেন। জমাটবাঁধা রক্তের এক পিন্ড থেকে মানুষকে সৃষ্টি করেছেন। পড়ো, আর তোমার রব বড়ই অনুগ্রহশীল। যিনি কলমের সাহায্যে জ্ঞান শিখিয়েছেন”।
সূরা আর-রাহমানের মহান আল্লাহ বলেছেন “পরম দয়াময় (আল্লাহ)। এই কুরআনের শিক্ষা দিয়েছেন। তিনিই মানুষ সৃষ্টি করেছেন। এবং তাকে কথা বলার শিক্ষা দিয়েছেন”। বিশ্ব মানবতার পথ প্রদর্শক হজরত মুহাম্মদ (সা:) কে মহান আল্লাহ মানবসমাজের শিক্ষকরূপে প্রেরণ করেছেন। মহানবী (সা:) বলেন, “আমাকে শিক্ষকরূপে প্রেরণ করা হয়েছে” (ইবনে মাজাহ)। হজরত মুহাম্মদ (সা:) বলেছেন, প্রত্যেক মুসলিম নর -নারীর জন্য অর্জন অপরিহার্য। মহান রাসূল (সা:) কুরআনের শিক্ষার আলো দিয়ে আরবের একটি বর্বর ও অশিক্ষিত জাতিকে সুশিক্ষিত, সুশৃঙ্খল ও সর্বকালের সর্বোত্তম জাতিতে রূপান্তরিত করতে সক্ষম হয়েছিলেন। শিক্ষার বিস্তার ও নিরক্ষরতা দূরীকরণ ও শিক্ষার বিস্তারের লক্ষ্যে হজরত মুহাম্মদ (সা:) ঐতিহাসিক বদর যুদ্ধে যুদ্ধবন্দী ৭০ জনের মুক্তিপণ হিসেবে ঘোষণা করেন, যারা লেখাপড়া জানেন তারা ১০ জন নিরক্ষর ব্যক্তিকে অক্ষর জ্ঞান দান করে মুক্তি পাবেন। শিক্ষার এই বৃহত্তর স্বার্থে আমাদের পথচলা।
সেই লক্ষ্যকে সামনে রেখে দেশ ও সমাজ গঠনের জন্য ছাত্র-ছাত্রীদের তৈরি করার উদ্দেশ্য নিয়ে দ্য স্কলারস ইনস্টিটিউট এর পথচলা শুরু হয়। দ্য স্কলারস ইনস্টিটিউট ইসলামী মূল্যবোধ ভিত্তিক একটি শিক্ষা প্রতিষ্ঠান। আলহামদুলিল্লাহ ২০১৫ সাল থেকে অদ্যাবধি এই শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র- ছাত্রীদের মেধার ও যোগ্যতার বিকাশ সাধনের লক্ষ্যে নিরলস ভাবে কাজ করছে। দ্য স্কলারস ইনস্টিটিউটে নার্সারি থেকে উচ্চমাধ্যমিক (আর্টস ও সাইন্স) আবাসিক, অনাবাসিক ও ডে বোর্ডিং পাঠ দান করা হয়। বয়েজ ও গার্লস হোস্টেলের পৃথক ব্যবস্থা রয়েছে। আধুনিক শিক্ষার পাশাপাশি ইসলামী শিক্ষার মেলবন্ধন ইনস্টিটিউটের অন্যতম বৈশিষ্ট্য। জ্ঞান-বিজ্ঞান, আধুনিক শিক্ষার সাথে সাথে বিদ্যালয়ের পঠন- পাঠনের মাধ্যমে ইসলামী আদব-কায়দা, ইসলামী তালিম ইত্যাদির বিষয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ গুরুত্ব প্রদান করা হয়। আপনার সন্তানের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের জন্য দ্য স্কলারস ইনস্টিটিউট একটি আদর্শ ঠিকানা। তাই আপনার সন্তানকে সঠিক সফলতার শীর্ষে পৌঁছাতে আজই দ্য স্কলারস ইনস্টিটিউট এ যোগাযোগ করুন।
সম্পাদকের বার্তা
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
শিক্ষা শুধু জাতির ভবিষ্যৎ নয়, বরং নির্দ্বিধায় বলা যায় শিক্ষা দেশের বর্তমান। শিক্ষা ছাড়া আত্মিক উন্নতি ও উৎকর্ষ সাধনও সম্ভব নই। কোনো দেশ-রাষ্ট্র ও সমাজ শিক্ষা ছাড়া অর্জন করতে পারে না কাঙ্ক্ষিত সাফল্য।শিক্ষার মাধ্যমেই মানুষের সুপ্রবৃত্তির উন্মেষ ঘটে ।
মানুষ নিজের ইহকাল ও পরকালের উৎকর্ষ সাধনের জন্য সুশিক্ষা জরুরী। মানবীয় গুণাবলির বিকাশ সাধনপূর্বক আল্লাহপ্রদত্ত বিধান অনুযায়ী জীবনযাপন করার জন্য ইসলামী শিক্ষা অত্যন্ত আবশ্যক। ইসলামী শিক্ষাব্যবস্থাই আমাদের জন্য উপযুক্ত শিক্ষাব্যবস্থা। কারণ, ইসলামী শিক্ষাই বর্বর মানুষকে সোনার মানুষে পরিণত করতে পারে। মূলত যে জ্ঞানের সাহায্যে সত্য-মিথ্যা, ন্যায়-অন্যায়, বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত কুরআনের বিশেষ জ্ঞান সম্পর্কে জানা যায় এবং যে শিক্ষা লব্ধ জ্ঞানের দ্বারা মানুষ স্বীয় আত্মাকে ও মহান স্রষ্টা আল্লাহ্ তায়ালাকে জানতে, বুঝতে ও চিনতে পারে তাই হলো ইসলামী শিক্ষা।
আমরা সেই প্রচেষ্টা সফল করতে বদ্ধপরিকর। আমরা ছাত্র ছাত্রীদের মেধাকে কাজে লাগিয়ে ইহকাল ও পরকালের সফলতার রাস্তা দেখানোর কাজ করছি। আমরা নিরলসভাবে প্রচেষ্টা করছি যে, ছাত্র-ছাত্রীরা ডাক্তার, ইঞ্জিনিয়ার বা প্রশাসনিক কর্মকর্তা হবে এবং সেই সাথে ভালো মানুষ হবে, আখেরাতের পুঁজি সঞ্চয় করবে ইনশাআল্লাহ্ ।
প্রিন্সিপাল
আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ্।
শিক্ষার্থীর সুপ্ত প্রতিভার উন্মেষ, প্রকৃত জ্ঞান ও চেতনার বিকাশ সাধনের লক্ষ্যে “দ্য স্কলারস্ ইনস্টিটিউট” যে পথ চলা শুরু করেছিল অদ্যাবধি নবম বর্ষে পদার্পণ করেছে এবং সেই যাত্রায় দৃঢ় রয়েছে। আমরা অত্যন্ত সানন্দ চিত্তে জানাচ্ছি যে, অগ্রযাত্রাকে আরও যথাযথ ও সাবলীল করতে অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের প্রয়োজনীয়তার কথা বিবেচনা করে ইনস্টিটিউট ২০২৪ শিক্ষাবর্ষে আবাসিক (ছাত্র ও ছাত্রীদের পৃথক হোস্টেল), ডে-বোর্ডিং ও অনাবাসিক তিনটি স্তরে সাজানো হয়েছে। আমরা ছাত্র-ছাত্রীদের জন্য দ্বীনি পরিবেশে হোস্টেলের ব্যবস্থাপনায় আক্বিদা, আমল এবং আখলাক সহ সব বিষয়ের উপর সমান ভাবে গুরুত্বারোপ করতে অবিচল।
আমাদের বিশেষত্ব









আমাদের অনুষ্ঠান সমূহ

চন্দ্র যান-৩ সফল ল্যান্ডিং উপভোগ করলো দ্য স্কলারস ইনস্টিটিউট এর আবাসিক ছাত্র-ছাত্রী এবং শিক্ষক- শিক্ষিকারা।
আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ্ পৃথিবীর ইতিহাসে দক্ষিণ মেরুতে প্রথম দেশ হিসেবে চন্দ্র যান-৩ সফল ল্যান্ডিং উপভোগ করলো দ্য স্কলারস ইনস্টিটিউট এর

আলহামদুলিল্লাহ্ আজকে দশম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের নিয়ে Motivational program অনুষ্ঠিত হলো।
আলহামদুলিল্লাহ্ আজকে দশম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের নিয়ে Motivational program অনুষ্ঠিত হলো। জীবনের বড়ো দুটি পরীক্ষার পূর্বে এই ধরণের

আলহামদুলিল্লাহ্ আজকে দ্য স্কলারস ইনস্টিটিউট এর ২০২৩ সেশনের তৃতীয় গার্জেন মিটিং অনুষ্ঠিত হলো।
আলহামদুলিল্লাহ্ আজকে দ্য স্কলারস ইনস্টিটিউট এর ২০২৩ সেশনের তৃতীয় গার্জেন মিটিং অনুষ্ঠিত হলো। গার্জেনদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল বিশেষ লক্ষনীয়। প্রতিষ্ঠান